রেকর্ড মৃত্যুর দিনে নতুন করোনা শনাক্ত ১ হাজার ৫৩২ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৬১০ জন। এছাড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৪৮০ জনের মৃত্যু ঘটল।

রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৩২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৬১০ জন।

পূর্ববর্তি সংবাদকরোনা মহামারির মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩শ’ ছাড়িয়েছে
পরবর্তি সংবাদকরোনায় দেশে দেশে ঈদ: সময়ের সাক্ষী কিছু স্থিরচিত্র