মহামারীর মধ্যেই পরমাণু শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করলেন কিম

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারীর মধ্যেই পারমাণবিক শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উং।

রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হল, ‘শত্রু বাহিনী থেকে ছোট কিংবা বড় হুমকি প্রতিরোধে পারমাণবিক অস্ত্রের নতুন নীতিমালা গঠনে এই আলোচনা সভা। সেনাবাহিনীর সক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করতে বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।’

করোনাভাইরাসের শঙ্কায় বেশ কয়েক দিন আড়ালে থাকার পর কিম সম্প্রতি প্রকাশ্যে আসেন। তার প্রায় তিন সপ্তাহ বাদে এই নতুন মিটিংয়ের কথা শোনা গেল।

পূর্ববর্তি সংবাদখুললো না গেট, হাসপাতালের সামনেই মারা গেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী
পরবর্তি সংবাদকুমিল্লায় একদিনেই করোনা আক্রান্ত ৮১ জন