ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও ৪টিসহ মোট ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।
















