৫ হাজার পরীক্ষায় করোনা শনাক্ত ১ হাজার ১৬৬ জনের, নতুন মৃত্যু ২১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫২২ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৫৭৯ জন।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের জন্য আরও কঠিন সময় আসছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদআকসা চত্বরে ঈদের নামাযে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা