গাজীপুরে একদিনেই করোনায় আক্রান্ত ১১৫ জন

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ এ পর্যন্ত ৯৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এ জেলায় নতুন করে ১১৫ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় ৯৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, শ্রীপুর উপজেলায় ১২ জন  নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৬০৮ জন, কালিয়াকৈর উপজেলায় ১০০ জন, কালীগঞ্জ উপজেলায় ১২১ জন, কাপাসিয়া উপজেলায় ৮৬ জন এবং শ্রীপুর উপজেলায় ৫৩ জনের করোনা পজিটিভ হয়েছে।

এ পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৮৪৪৫ জনের এবং গত ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২২৫ জন।

পূর্ববর্তি সংবাদআর বাড়ছে না সাধারণ ছুটি, তবে গণপরিবহন বন্ধ থাকবে ১৫ই জুন পর্যন্ত
পরবর্তি সংবাদঈদে বেতন পায়নি ১০ হাজারের বেশি পোশাককর্মী