ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন পীর সাহেব চরমোনাই

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও গবেষক ডা. জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনা করেছেন।

আজ (২৮ মে) বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দেশের মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য অক্লান্ত মেহনত করে তার পৃষ্টপোষকতায় একদল গবেষক করোনার কিট আবিস্কার করেছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সুস্থ করে দিন, আমীন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট পরীক্ষা করার অমুমোদন দিলেও বাংলাদেশ সরকার এখনো তার কিট পরীক্ষা করার অনুমোদন না দেয়া দুঃখজনক। জনগণ জানতে চায় কোন অজ্ঞাত কারণে সরকার এখনো গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত কিট দিয়ে করোনা পরীক্ষার অনুমতি দেয়নি? দেশের এই ক্লান্তিলগ্নে গণস্বাস্থ্য কেন্দ্রের আবিস্কৃত কিট পরীক্ষা করে উত্তীর্ণ হলে কাজে লাগানো যেতে পারে।

পীর সাহেব বলেন, আমি মহান আল্লাহর কাছে করোনা ভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর আশু সুস্থতা কামনা করছি।

পূর্ববর্তি সংবাদচীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা বিলের অনুমোদন
পরবর্তি সংবাদপররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার চার কর্মচারী করোনায় আক্রান্ত