নিজের প্রতিষ্ঠিত দল থেকেও বহিস্কৃত হলেন মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: নিজের গড়া রাজনৈতিক দল ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়া থেকে বহিষ্কার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গত ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলটির এক বিবৃতিতে বলা হয়। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার দলটি এক বিবৃতিতে জানায়, মাহাথিরের সদস্যপদ বাতিল করা হয়েছে। ওই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে। এটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দলটির একটি চিঠিতে বলা হয়, গত সপ্তাহে সংসদে বৈঠককালে বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।

পূর্ববর্তি সংবাদ‘করোনা থেকে সুস্থ হওয়া ভাই-বোনেরা প্লাজমা দান করে অনেক সওয়াব পেতে পারেন’
পরবর্তি সংবাদনিজেদের এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ পালালেন ব্যাংক কর্মকর্তাকে হত্যার হুমকিদাতা ‘দুই ভাই’