পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় চারজনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসার চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়ে সবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে বিস্তাতির জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো :

করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিল। বিশ্ব তখনো এর ভয়াবহতা বুঝে উঠেনি।

অনেকদিন থেকেই শুনছি, পরিচিত মানুষেরা পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি। তাই আমার বাসার সহকারী মিঠু যখন বলল, বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর, তখন দেরি না করে পরীক্ষা করালাম, নিজেরসহ মোট ৯ জনের।

ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট ৪ জন পজিটিভ। মানে বাকি দুজন পজেটিভ হয়েও কোনো লক্ষণ নেই। আমরা বাকিরা নেগেটিভ।

গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রোগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা সহজ না হলেও করতে হবে।

সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।

পূর্ববর্তি সংবাদসোস্যাল মিডিয়ার বিরুদ্ধে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প
পরবর্তি সংবাদএকটি অবহেলিত নেকীর ভান্ডার