আরও ২৩ জনের মৃত্যু, নতুন করোনা শনাক্ত ২ হাজার ৫২৩ জনের

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮ হাজার ৬৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৬০ হাজার ২৮৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ২৫ লাখ ৯২ হাজার ২৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন।

পূর্ববর্তি সংবাদআম্ফানের ক্ষয়ক্ষতিতে দুঃখ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রিন্স চার্লসের চিঠি
পরবর্তি সংবাদনাটোরে পানিতে ডুবে গেছে ৫০ হেক্টর জমির ভুট্টা