আজ জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ (৩০ মে)। দিবসটি উপলক্ষে বিএনপি ও বিএনপিন্থি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অনলাইন আলোচনা সভা এবং দরিদ্রদের মধ্যে খাবার ও কাপড় বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ছিলেন।

এদিকে, করোনা মহামারির প্রেক্ষাপটে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ মে) ভার্চুয়াল আলোচনা সভাসহ ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিগুলো ৩০ মে থেকে শুরু হয়ে ১০ জুন শেষ হবে। সবই কর্মসূচিই শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে।

পূর্ববর্তি সংবাদকাল থেকে মুসুল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে মসজিদে নববী
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে সেনা মোতায়েন, লাইভ প্রচারকালেই সিএনএন সাংবাদিক গ্রেফতার