ইকরামা সাবরিকে গ্রেপ্তারের ঘটনায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে হামাস

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরি। ছবি: সংগৃহীত

 ইসলাম টাইমস ডেস্ক: আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে  ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। খবর আনাদুলু এজেন্সির।

তুরস্কের আনাদুলু নিউজ এজেন্সি জানায়, গতকাল (শুক্রবার) বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে নিয়ে যায়।

ইমামের পরিবারের এক সদস্য আনাদুলুকে জানান, ইমামকে পশ্চিম জেরুজালেমের আল-কাশলা থানায় নেওয়া হয়েছে।

এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান। এছাড়া দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

আরো পড়ুন: নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরাইলি পুলিশের

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যবিধি মানাতে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন
পরবর্তি সংবাদবিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্কের ইতি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প