৬০ শতাংশ বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল ১ জুন সোমবার থেকে চালু হবে বাস সার্ভিস। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিহণ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাসে অর্ধেক যাত্রী নেয়ার শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। যা সোমবার থেকে কার্যকর হবে।

রবিবার ( ৩১ মে) সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সরকারের দেয়া শর্ত মেনে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো বিআরটিএ। তাদের এ দাবির মুখে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ালো।

এছাড়া রবিবার থেকেই সারাদেশে সীমিত আকারে লঞ্চ সার্ভিস ও ট্রেন সেবাও চালু করেছে সরকার।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ
পরবর্তি সংবাদপেরুতে একদিনেই করোনায় আক্রান্ত ৭ হাজারের বেশি মানুষ!