অর্ধ লাখ ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন ৩৭ জনসহ মোট মৃত্যু ৭০৯ জনের

ইসলাম টাইমস ডেস্ক: অর্ধলক্ষ ছাড়ালো করোনা শসাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭০৯ জন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯১১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭০৯ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ হাজার ১২০ জন।

পূর্ববর্তি সংবাদকরোনা যাত্রী-মালিক কাউকে ছার দিবে না: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদআসামে ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু