বিহঙ্গ বাসের ধাক্কায় রাজধানীতে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বাংলামোটর মোড়ে  বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার বেলা ১২টার আগে আগে বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসটি জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তির নাম জাকির। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদনিষিদ্ধ পাবজি গেমে যুক্ত হল  মূর্তিপূজা
পরবর্তি সংবাদজামালপুরে সাংসদসহ একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত