ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড হাসপাতাল

ইসলাম টাইমস ডেস্ক: ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনে এন্থনী পলের মৃত্যুতে গুলশান থানায় অবহেলাজনিত হত্যা মামলা করেছেন তার জামাতা রোনাল্ড নিকি গোমেজ।

বুধবার রাতে করা এই মামলায় হাসপাতালের চেয়ারম্যান হাসান রাজা ও ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানসহ ৮ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২৭ মে রাজধানীর অভিজাত এই হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে প্রাণ হারান এক নারীসহ পাঁচ জন। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষও।

পূর্ববর্তি সংবাদদেশের মানুষকে করোনা থেকে বাঁচাতে আমরা প্রাণপণ চেষ্টা করছি: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩২৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত