পানির বিল ও বাস ভাড়া বৃদ্ধিতে খেলাফত মজলিসের নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: আবাসিক পর্যায়ে ঢাকা ওয়াসার পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি ও বাস ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবী পুনর্বক্ত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে তারা বলেছেন, করোনভাইরাসের মধ্যে ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। ৭ মাস পূর্বে ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এখন আবার পানির বিল ২৫ শতাংশ বাড়িয়ে ১ লা এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।

তারা বলেন, বর্তমানে করোনাভাইরাসের দৃর্যোগের কারণে মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে। বিগত ৩ মাস যাবৎ মানুষ আয় রোজগারহীন। এই অবস্থায় সরকার ওয়ার পানির বিল বাড়িয়ে জনগণের উপর মারাত্মক জুলুম করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ওয়াসার পানির বর্ধিত ২৫ শতাংশ মূল্য ও ৬০ শতাংশ বাস ভাড়া  প্রত্যাহারের জোর দাবি জানান।

পূর্ববর্তি সংবাদওয়াশিংটনে গান্ধীমূর্তিতে ‘হামলা’, ঢাকা হলো কাপড়ে
পরবর্তি সংবাদসরকারি বরাদ্দ নিয়ে অনিয়ম: এ পর্যন্ত বরখাস্ত ৮৭ জনপ্রতিনিধি