ইসলাম টাইমস ডেস্ক: করোনার সংক্রমণ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতে। দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।। আর মারা গেছেন ২৭৩ জন।
দেশটিতে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৬ হাজার ৭৭০ জনে।
তাদের মধ্যে এক লাখ ৯ হাজার ৬৬২ জন সেরে উঠেছেন। আর মৃত্যু হয়েছে ছয় হাজার ৩৪৮ জনের।-খবর এনডিটিভির।
এদিকে ভারতে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে দিল্লি ও মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
















