আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চোখ খুলে তাকাচ্ছেন।

মঙ্গলবার সকাল ১০ টায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী। আনাস মাদানি বলেন, বাবার অবস্থার উন্নতি হয়েছে। বার্ধক্যজনিত নানান অসুস্থতায় তার পালস কমে গিয়েছিল। এখন পালস স্বাভাবিক। তিনি সবার দোয়া প্রার্থী।

তিনি জানান, রোববার বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ভর্তি করা হয়। সোমবার সকালে ৭ সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বাবা চোখ খুলে তাকাচ্ছেন। আগের চেয়ে অনেক ভালো আছেন। এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

রোববার রাত সোয়া ৮টায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করানো হয় আল্লামা শফিকে। রোববার সন্ধ্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রক্তে অক্সিজেনের মাত্রা ৮৬ এর নিচে নেমে আসে। ফলে আল্লামা শফীর শ্বাসকষ্ট বেড়ে যায়, তবে সোমবার সকাল থেকে তার শ্বাসকষ্ট কমে আসে।

চমেক হাসপাতালের আইসিইউর সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল্লামা শফীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর তিনি প্রথমে চিকিৎসক ও নার্সদের জন্য দোয়া করেন। তাদেরকেও তিনি তার জন্য দোয়া করতে বলেন।

সোমবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান সুজত পালের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের পরামর্শে আল্লামা শফীর বিভিন্ন পরীক্ষা করা হয়, কিন্তু তাতে খারাপ কিছু আসেনি।

পূর্ববর্তি সংবাদব্ল্যাক লাইভস ম্যাটার‌ থেকে প্যালেস্টাইনিয়ান লাইভস ম্যাটার‌ আন্দোলন
পরবর্তি সংবাদসীমিত সংখ্যক হাজী নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার