ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার মুফতী নূরুল্লাহ রহ. এর বড় সাহেবজাদা হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ নূর ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। ১০জুন, বুধবার রাত ১০.৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়াস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।
জানা যায়, মাওলানা কেফায়েত উল্লাহ নূর নরসিংদী ও বিবাড়িয়া এলাকায় অনেক দ্বীনী খেদমতের সাথে জড়িত ছিলেন। অত্র এলাকায় তিনি সুবক্তা হিসাবেও প্রসিদ্ধ ছিলেন। তিনি নরসিংদী পান্থশালা মাদরাসার মুহতামিম ছিলেন বলে জানা গেছে। তিনি বিবাড়িয়া প্রখ্যাত আলেম মুফতি নূরুল্লাহ রহ. এর বড় ছেলে। সে সুবাদে তিনি অনেক আকাবিরের খেদমত করার ও সোহবত লাভের সুযোগ পান বলে জানা যায়। জামিয়া ইউনুসিয়ায় তার অনেক পৃষ্ঠপোষকতামূলক সম্পর্ক ছিল।
মরহুমের জানাজার নামাজ বাদ ফজর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
আল্লাহপাক মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
















