ইসলাম টাইমস ডেস্ক: রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার পৌনে ১০টায় সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সকাল পৌনে ১০টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় ঢাকাফেরত ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-১৬-৭৯১৮) ঢাকামুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
















