ভারতে একদিনে ২ হাজারের বেশি লোকের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথম করোনায় একসাথে এতজনের প্রাণ গেল। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হাজার ৯০৩ জনে দাঁড়াল।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৯৩৫ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। মঙ্গলবার ওই রাজ্য এবং তার রাজধানী মুম্বাইয়ে যেন আরো দ্রুতগতিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনের মধ্যে সেখানে আরো ১ হাজার ৩২৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওই সংক্রামক রোগ। শুধু মুম্বাইতেই মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৭ জন, যা দেশের সব রাজ্যের তুলনায় এখন পর্যন্ত একটি রেকর্ড। আর গোটা মহারাষ্ট্রে করোনার কবলে পড়ে মারা গেছে মোট ৫ হাজার ৫৩৭ জন। শুধু মঙ্গলবারই সে রাজ্যে মৃত্যু হয়েছে আরো ৮১ জনের।

পূর্ববর্তি সংবাদঅনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত
পরবর্তি সংবাদনেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু