নরসিংদীতে শপিং মলে ভয়াবহ আগুন

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীতে শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজার প্রথম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইনডেক্স প্লাজার দোকান মালিক সমিতি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শপিংমলের সিকিউরিটি গার্ডরা ভবনের ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। পরে ভিতরে গিয়ে দেখে শপিংমলের প্রথম তলার মীম কসমেটিকসের দোকানে আগুন লেগেছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর শপিংমলে ভেন্টিলেটর না থাকায় পুরো শপিংমল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহীন আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে দেখা যায় পুরো শপিংমল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। পরে আমরা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আগুনের সূত্রতার সঠিক উৎস জানা যাবে।

পূর্ববর্তি সংবাদখুলনায় চিকিৎসক রকিব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫
পরবর্তি সংবাদকরোনা আক্রান্তে কানাডাকে ছাড়িয়ে ১৭তম বাংলাদেশ