ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের কূটনীতিক ভোলকান বোজকারকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানা গেছে।জাতিসংঘের ইতিহাসে এই প্রথম কোন তুর্কি কূটনীতিক এই পদে নিযুক্ত হন।
বুধবার এক গোপন ব্যালট ভোটে উক্ত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোজকর ১৭৮টি দেশের ভোটে তিনি নির্বাচিত হন। ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।
বোজকার তার অফিশিয়াল টুইটারে বলেছেন, ‘জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত করার জন্য আমি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমরা যে চ্যালেঞ্জিং সময় পার করছি এই অবস্থায় আন্তর্জাতিক শান্তিতে প্রতিষ্ঠায় অবদান রাখতে আমি চেষ্টা করব।’
জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বোজকারকে টেলিফোনে ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু উপস্থিত ছিলেন।
বোজকার বর্তমানে ইস্তাম্বুলের একে পার্টির সংসদ সদস্য এবং তুর্কি পার্লামেন্টের বৈদেশিক নীতি নির্ধারনী কমিটির প্রধান।
সূত্র : ডেইলি সাবাহ
















