পরিবারের সঙ্গে দেখা করতে কানাডা গেছেন হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: পরিবারের সঙ্গে দেখা করতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কানাডায় বসবাসরত স্ত্রী ও দুই ছেলেকে দেখতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। হানিফের স্ত্রী এবং দুই সন্তান স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন।

হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বলেন, ‘পরিবারের সঙ্গে দেখা করতে স্যার কানাডা গেছেন।’

হানিফের ঘনিষ্ঠ একজন বলেন, ‘হানিফ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় এবং করোনার কারণে দীর্ঘদিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেননি, তাই তিনি তাদের সঙ্গে দেখা করতে কানাডা গেছেন।’

হানিফ খুব তাড়াতাড়ি দেশ ফিরে আসবেন বলেও জানান ওই ব্যক্তি।

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ৪৬ লাখ ২৫ হাজারের বেশি মানুষ
পরবর্তি সংবাদমহামারিকালে প্লাজমা থেরাপি নিয়ে প্রতারণা!