তাবুকে স্তম্ভহীন সব থেকে বড় গম্বুজ বিশিষ্ট মসজিদে প্রথম জুমা আদায়

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের তাবুকে স্তম্ভহীন সব থেকে বড় গম্বুজ বিশিষ্ট জামে মসজিদে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় হয়েছে। মধ্যপ্রাচ্যে এটিই স্তম্ভ ছাড়া গম্বুজ বিশিষ্ট সবথেকে বড় মসজিদ বলে উল্লেখ্য করা হয়েছে আল আরাবিয়ার খবরে।

জুমার নামাজে তাবুক ইউনিভার্সিটির শিক্ষক, দায়িত্বশীল, ছাত্র ও তাবুক শহরের সাধারণ নাগরিকেরাও অংশ নিয়েছিলেন। সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে আল আরারিয়া জানিয়েছে, স্তম্ভহীন সব থেকে বড় গম্বুজ বিশিষ্ট মসজিদ তাবুব ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিমার্ণ করা হয়েছে। আর স্থাপত্যের দিক থেকে এর শিল্পকর্ম সব থেকে সেরা। মসজিদের গম্বুজগুলো অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত ও স্তম্ভহীন। মসজিদটির ছাদের অংশ ও দেয়ালে কাচ দিয়ে অসাধারণভাবে নকশা আঁকা হয়েছে।

করোনা পরিস্থিতিতে ভাইরাস থেকে সুরক্ষা পেতে সব ধরণের সতর্কতা অবলম্বন করে তাবুক ইউনিভার্সিটির জামে মসজিদে প্রথম জুমা আদায় করা হয়েছে। দুইজনের মাঝে ও কাতারের মাঝে ফাঁকা রাখা হয়েছিল, সবাই মাস্ক ও গ্লাভস পড়েছিলেন। ৭১শ বর্গমিটার জুড়ে মসজিদটির বিস্তৃতি। মসজিদটিতে ৫০ মিটার লম্বা দু’টি মিনার রয়েছে।

পূর্ববর্তি সংবাদউর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা অনুবাদক জাফর আলম মারা গেছেন
পরবর্তি সংবাদদেশজুড়ে ২০ বিচারক করোনায় আক্রান্ত