আজ হতে পারে সূর্যগ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: আজ রোববার সূর্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ‘এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়ে যে, এর ফলে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। যাকে বলে রিং অফ ফায়ার।’ পশ্চিম আফ্রিকা থেকে আরব উপদ্বীপ, ভারত ও চীনের দক্ষিণাঞ্চল থেকে সূর্য গ্রহণকালের এ দৃশ্য দেখা যাবে।

এক অথবা দুই বছরে অন্তত একবার সূর্যগ্রহনকালে রিং অব ফায়ার দেখা যায়। পৃথিবীর জুড়ে সীমিত এলাকা থেকে এটি দেখা যায়।

সূর্য ও চন্দ্রগ্রহণের সময় আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো।
তিনি তখন সাহাবায়ে কেরামকে  নিয়ে জামাতে নামাজ পড়তেন। কান্নাকাটি করতেন। ক্ষমা প্রার্থনা করতেন।
দীর্ঘ রুকু করতেন। দীর্ঘ সিজদা করতেন। গ্রহণকালীন সময়টুকু মসজিদে অবস্থান করতেন।

আজকাল বিজ্ঞানীরাও স্বীকার করছেন যে, সূর্যগ্রহণের সময়টুকু পৃথিবীবাসীর জন্যে বিপদজনক হয়ে উঠতে পারে। আধুনিক সৌর বিজ্ঞানীদের মতে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহদু’টোর কক্ষপথের মধ্যবলয়ে রয়েছে ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট, এগুলোকে এককথায় গ্রহাণুপুঞ্জ বলে। একেকটা ঝুলন্ত পাথরের ব্যাস ১২০ মাইল থেকে ৪৫০ মাইল। বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত। গ্রহাণুপুঞ্জের পাথর খণ্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথরখণ্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে। কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে জ্বলে ভস্ম হয়ে যায়। কিন্তু বৃহদাকার পাথর খণ্ডগুলো যদি একদিন পৃথিবীতে আঘাত করে তাহলে কী হবে?

বিজ্ঞানীরা বলছেন, সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশংকা বেশি থাকে। কারণ, এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে, একই অক্ষ বরাবর থাকে। ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রুপান্তরিত হয়। এমন মুহূর্তে যদি কোনো পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয় তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচণ্ড শক্তিতে, প্রবল বেগে পৃথিবীর দিকে আসবে। এ প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।

সুতরাং মুমিনের কর্তব্য এসময় দোয়া কান্নাকাটি ও নামাজে মশগুল হওয়া।আল্লাহর কুদরতের ব্যাপকতা, বিশালতা ও অজেয় ক্ষমতা দেখে আল্লাহর কাছে আরো বেশি সমর্পিত হওয়াই যুক্তির দাবি।

 

পূর্ববর্তি সংবাদইংল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ৩, আহত একাধিক
পরবর্তি সংবাদমা বাবার প্রতি সন্তানের দায়িত্ব নির্দিষ্ট কোনো দিবসের সাথে নির্ধারিত নয়