ইসলাম টাইমস ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনের আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের হুঁশিয়ার করে দিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেনে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সরব উপস্থিতি চায় কমিশন। কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নির্বাচনী নির্দেশনামূলক এই ব্রিফিং অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে একটাই স্বপ্ন, কোনো প্রার্থী যেন ভোটের মাধ্যমে নিজের জয় নিশ্চিত না করে জাতীয় সংসদে আসতে না পারেন।
















