অনুমোদনহীন মাস্কের কারখানায় অভিযান: গ্রেপ্তার ৫, এক লাখ মাস্ক জব্দ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি

ইসলাম টাইমস ডেস্ক: পুরান ঢাকার নারিন্দায় অনুমোদনহীন মাস্কের কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। জব্দ করা হয় এক লাখ মাস্ক ও মাস্ক তৈরির ১ হাজার কেজি উপকরণ।

গ্রেপ্তার হওয়া পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, করোনা সংক্রমণের শুরু থেকেই মাস্ক তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলো।

এ বিষয়ে সিআইডি বাদী হয়ে ওয়ারি থানায় মামলা দায়ের করেছে। এ ধরনের নিম্নমানের ও অনুমোদনহীন মাস্ক তৈরির কারখানা ও এর সাথে জড়িতদের ধরতে ধারাবাহিক অভিযান চলবে বলে জানায় সিআইডি।

পূর্ববর্তি সংবাদবাগেরহাটের চিত্রা নদী খননে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
পরবর্তি সংবাদপাশ্চাত্যের কারণেই বাংলাদেশের গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই: দ্য গার্ডিয়ান