করোনা: ব্রাজিলে অর্ধলক্ষ ছাড়াল মৃত্যুর সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাজিলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রাজিলে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জন এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ৬১৭ জন।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি করোনাভাইরাস রিসার্চ সেন্টারের প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে, ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫৯১ জনে। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৮৩ হাজারের বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে। কারণ দেশটিতে সীমিত আকারে করোনা টেস্ট করা হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তারপর ৪ মাসেরও কম সময়ের মধ্যে শুক্রবার আক্রান্তের সংখ্যা ১০ লাখ পার হয়।

পূর্ববর্তি সংবাদকরোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
পরবর্তি সংবাদত্রাণ বিতরণে সরকারি দলের হামলা চলমান দুঃশাসনেরই ভয়াবহ নজির: ফখরুল