ফেনীতে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিকে দাফন করায় ইমামকে চাকরি থেকে অব্যাহতি

ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর সোনাগাজীতে করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তির দাফনের কাজে সহায়তা করায় এক ইমামকে চাকরিচ্যুত করারা অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে। গত ১৯ জুন জুমার নামাজ পড়াতে গিয়ে ইমাম বিষয়টি জানতে পারেন। তবে মসজিদ কমিটি এ অভিযোগ অস্বীকার করেছে।

চাকরি হারানো ইমাম মাওলানা নূর উল্যাহ সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদে ৬ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করছেন।

মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন আলাউল বলেন, ‘ইমাম সাহেব কমিটির অনুমতি না নিয়ে করোনা উপসর্গে মৃত দুই ব্যক্তির দাফন-কাফনে অংশগ্রহণ করায় মুতওয়াল্লিদের মাধ্যমে ইমামের দায়িত্ব থেকে সাময়িকভাবে ছুটি দেওয়া হয়েছে।’

ইমামের অভিযোগ, ১৭ জুন বিকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা মাওলানা জিয়াউল হক করোনার উপসর্গ নিয়ে মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের দাফন টিমের সদস্য হিসেবে তিনি দাফন কাজে অংশ নেন। এতে মসজিদ কমিটি ক্ষিপ্ত হয়ে তাকে শুক্রবার ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহিত দেয়। তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তাকে সেখান থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদদেড় হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা, নতুন শনাক্ত ৩ হাজার ৪৮০ জন
পরবর্তি সংবাদমানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়: ওবায়দুল কাদের