করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ ফরিদ উদ্দিন সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

গত ১২ই জুন করোনা উপসর্গ দেখা দেয় ।  ১৪ই জুন থেকে তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ই জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।

পূর্ববর্তি সংবাদ‘বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ায় কটাক্ষ ছোট মানসিকতার পরিচয়’
পরবর্তি সংবাদসারাদেশে করোনায় আক্রান্ত সাড়ে তিন হাজার চিকিৎসক-নার্স