যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, সিরাজগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার বিকেলে তা বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ৭৪ মিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। টানা বর্ষণ আর যমুনা নদীর পানি এই হারে বাড়তে থাকলে খুব দ্রুতই এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অব্যাহতভাবে যমুনার পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শত শত একর ফসলি জমি। এই অঞ্চলের পাঁচটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়ে পড়েছে। শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজীপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ারপাড়া, চর গিরিশ ও নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নভুমি প্লাবিত হয়েছে। অপরদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা নদী তীরবর্তী অঞ্চল সমূহের ভাঙন শুরু হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসারাদেশে করোনায় আক্রান্ত সাড়ে তিন হাজার চিকিৎসক-নার্স
পরবর্তি সংবাদবর্ণবিদ্বেষের জেরে যুক্তরাষ্ট্রে জাদুঘরের সামনে থেকে সরিয়ে ফেলা হচ্ছে রুজভেল্টের মূর্তি