‘মসজিদে আকসাকে জাদুঘর বানাতে চায় ইসরাইল’

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইল সরকার মসজিদে আকসাকে ইহুদিদের প্রধান শহরে রূপান্তর করার উদ্দেশ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন মসজিদটির মুসলিম-ক্রিশ্চিয়ান কমিটির সেক্রেটারি জেনারেল হেনা ঈসা।

সম্প্রতি ইসরাইল সরকার মসজিদে আকসার ভিত্তিমূল খননের কাজে নতুন বাজেটের ঘোষণাও দিয়েছে।

‘দি প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের’ বরাতে হেনা ঈসা আরো বলেন,জায়নবাদী ইসরাইল সরকার ফিলিস্তিনের ধর্মীয় ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পদকে ধ্বংস করে জায়নবাদী সংস্কৃতি ও কৃষ্টি কালচার মুসলমানদের ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।

ইসরাইল সরকারের ষড়যন্ত্রমূলক এসব পদক্ষেপ দ্বিজাতিক অভ্যন্তরীণ চুক্তি ও আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট বিরোধী।

 

পূর্ববর্তি সংবাদচলতি বছর যুক্তরাষ্ট্রে বিদেশীদের কাজের ভিসা দিবে না ট্রাম্প প্রশাসন
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জের ১৯ এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত