সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচার বারডেম মহিলা ও শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালটির চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় এই আগুন লাগে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জানা যায়, আগুন লাগার সময় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা খুব ছিল। তবে সেখানে উপস্থিত অনেকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় অবস্থান করে।

পূর্ববর্তি সংবাদকরোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু
পরবর্তি সংবাদতাদের ‘খয়রাতি’ আচরণ পুরোনো, এবার কি শুধরাবে!