ভুল রাজনীতির জন্য বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: ভুল রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চলমান এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোন রাজনীতি করছে না। তিনি বলেন, করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।

আজ সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

‘সরকারের নাকি পিঠ দেয়ালে ঠেকে গেছে’ মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিবাদে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই, অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন-যোজন দূরে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলে তাদের প্রতি ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোথাও কি এমন নজীর আছে? মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবীদের কাজ নয়, যাদের দরকার, সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদএবার লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদনতুন শনাক্ত ৩ হাজার ৯৪৬ জন, মৃত্যু ৩৯ জনের