ইসলাম টাইমস ডেস্ক: কিছু সময়ের ব্যবধানে বৃহত্তর চট্টগ্রামের তিন বিশিষ্ট আলেম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হলেন মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা রাহমত উল্লাহ, মাওলানা মুছা।
জানা যায়, মাওলানা আনোয়ার হুসাইন পটিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হাজী ইউনুস সাহেব (রহ) ও হযরত মাওলানা মুফতি আবদুর রহমান সাহেব (রহ.) -এর প্রিয়ভাজন ছিলেন। মাদরাসার অফিসিয়াল কাজে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
এদিকে মাওলানা রাহমত উল্লাহ ছিলেন টেকনাফ উপজেলার সাবরাং, রশিদিয়া ফয়জুল উলুম মাদ্রাসার (প্রকাশ কুরাবুইজ্জা পাড়া সাবরাং) মুহতামিম। আজ শুক্রবার দিবাগত রাত (ভোর) ২:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন। বিকাল ২:৩০ মিনিটে সাবরাং চান্দলিপাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চট্টগ্রামের আরেক প্রখ্যাত আলেম রাঙ্গুনিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুছাও আজ শুক্রবার ভোর ৩ টার দিকে ইন্তেকাল করেছেন। তার নামাজে জানাজা আজ ২৬ জুন শুক্রবার বিকাল ৩ টায় মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
















