ইদলিবের শরণার্থী ক্যাম্পে ১ হাজার ইয়াতিম শিশুর জন্য পাকা ঘর নির্মাণ করল তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: ইদলিবের শরণার্থী শিবিরে পিতাহারা শিশুদের জন্য ৩১০ টি পাকা ঘর নির্মাণ করে দিয়েছে তুরস্ক। ইদলিবের নয়টি শরণার্থী ক্যাম্পে তুরস্ক নির্মিত এসব পাকা ঘরে ১ হাজার পরিবার বসবাস করতে পারবে।

অচিরেই এসব ক্যাম্পের পাশে শরণার্থী শিবিরে বড় হওয়া শিশুদের জন্য মাদরাসা প্রতিষ্ঠার কথা জানানো হয় তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান ‘জিহানুমা’র পক্ষ থেকে।

৯ বছরের গৃহযুদ্ধে সিরিয়াতে শরণার্থী হয়েছে কয়েক লাখ শিশু। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে শরণার্থী শিবিরের করুণ পরিস্থিতির চিত্র তুলে ধরা বলা হয়েছে গৃহ কাকে বলে ভুলে গেছে ইদলিবের শরনার্থী শিশুরা।

তুরস্ক নির্মিত শরণার্থী শিবিরের পাকা ঘর

সিরিয়া যুদ্ধে তুরস্ক শক্তিশালী একটা পক্ষ হলে শুরু থেকেই যুদ্ধে গৃহহীনদের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। সম্প্রতি তুরস্কের গৃহীত আরেকটি পদক্ষেপের ব্যাপক প্রশংসা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০৫ মিলিয়ন ডলার নগদ অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসরকারের প্রস্তুতির অভাবে করোনার প্রাদুর্ভাব রোধ করা যায়নি: খেলাফত মজলিস
পরবর্তি সংবাদঅনৈতিক কাজের দায়ে নারীসহ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল স্থানীয়রা