প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার করোনা পজেটিভ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া - সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে।

পূর্ববর্তি সংবাদটেকনাফে পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার ডাকাত নিহত
পরবর্তি সংবাদআলেমদের মৃত্যু এবং ঈসালে সওয়াবের একটি পন্থা