মহামারিতেও থেমে নেই ভারতীয় বাহিনীর আগ্রাসন, কাশ্মিরে শিশুসহ নিহত পাঁচ

ইসলাম টাইমস ডেস্ক:  করোনা মহামারির মাঝেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে থেমে নেই ভারতীয় বাহিনীর আগ্রাসন। কাশ্মিরে ভারতীয় বাহিনীর আগ্রাসনে ছয় বছরের এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছে। শুক্রবার দুটি আলাদা অভিযানে তারা নিহত হয় বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্চের শেষদিকে ভারতজুড়ে কঠোর লকডাউন শুরু হলে কাশ্মিরে নিরাপত্তা অভিযানের নামে আগ্রাসন জোরালো করে দিল্লি। পুলিশের হিসাবে এ বছর কাশ্মিরে নিরাপত্তা অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছে। এই মাসে বিভিন্ন অভিযানে নিহত হয়েছে অন্তত ৩৩ জন। গত তিন দিলে আলাদা অভিযানে নিহত হয়েছে অন্তত ১১ জন।

কাশ্মিরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিজবেহারা শহরে সন্দেহভাজন বিদ্রোহী ও আধাসামরিক বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের মধ্যে ঢুকে পড়া একটি গাড়িতে ছিল ছয় বছরের একটি শিশু। ওই বন্দুকযুদ্ধে শিশুটি ও অপর এক সেনা সদস্য আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যায়।

এছাড়া কাশ্মিরের মূল শহর শ্রীনগরের কাছে চেওয়া এলাকায় আলাদা এক বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, এই বন্দুকযুদ্ধ প্রায় ২০ ঘণ্টা স্থায়ী হয়।

পূর্ববর্তি সংবাদখুলনায় কিট সংকটে করোনার নমুনা সংগ্রহ বিঘ্নিত
পরবর্তি সংবাদউত্তরাঞ্চলসহ ৬ জেলায় বন্যা, পানিবন্দি লাখ লাখ মানুষ