সরকার জনগণের শরীরে সিরিঞ্জ ঢুকিয়ে রক্ত শুষে নিচ্ছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: সরকার নির্লজ্জভাবে গায়ের জোরে বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন সিরিঞ্জে করে যেমন রক্ত টান দেয়, জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টান দিচ্ছে। সবকিছু শুষে নিচ্ছে।

শনিবার (২৭ জুন) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, বাড়িতে বাড়িতে বহু লোক আমাদেরকে বলছেন, যেখানে বিদ্যুৎ বিল হওয়ার কথা ১ হাজার থেকে ১১শ টাকা। সেখানে ২০ হাজার-২৫ হাজার টাকা বিল আসছে। এই ভূতড়ে বিলের জন্য গণমাধ্যমে অনেক প্রতিবেদন ছাপা হয়েছে, সরকারের এদিকে কোনো ভ্রূক্ষেপ নেই।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তাদের (সরকার) টাকা দরকার। এই টাকা কোথায় যাচ্ছে জানেন? এটাও গতকাল বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে. ৫ হাজার কয়েকশ কোটি টাকা সুইস ব্যাংকে জমা আছে। এই টাকা কার? এই টাকা মন্ত্রীদের, এই টাকা আমলাদের, এই টাকা ক্ষমতাসীন দলের লোকদের।

পূর্ববর্তি সংবাদসীমান্ত উত্তেজনার মাঝে সাইবার হামলায় দিশেহারা ভারত!
পরবর্তি সংবাদগাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি