নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় ভারতে বাবা ও ছেলেকে পিটিয়ে মেরে ফেলল পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের সাত্তাকুলামে লকডাউনের মধ্যে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও দোকান খুলে রেখেছিল। সেই ‘অপরাধে’ এক বাবা ও তার ছেলেকে থানায় নিয়ে পিটিয়ে, লোম উপড়ে আর মাংস খুবলে মারা হয়েছে।

অভিযোগ তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে। মৃতেরা হলেন পি জয়রাজ (৫৮) এবং ইম্যানুয়েল বেনিকস (৩১)।

হেফাজতে থাকাকালীন নৃশংস শারীরিক অত্যাচার চালানোর পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। প্রতিবাদে কার্যত আগুন জ্বলছে গোটা রাজ্যে।

পূর্ববর্তি সংবাদকোটির ঘর ছাড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা
পরবর্তি সংবাদঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ৩