নিরাপত্তা প্রহরীকে মারধর ও মসজিদের ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের উদ্ধোধনের দুই দিনের পর রাতে আঁধারে মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধরের পাশাপাশি উদ্বোধন ফলক ভেঙ্গে দেয় দুর্বৃত্তরা। ফলক ভাঙ্গার প্রতিবাদে সীতাকুণ্ড পৌরসদরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে উপজেলায় মানববন্ধন হয়েছে।

শনিবার (২৭ জুন) এ মানব বন্ধন হয় বলে জানা গেছে।

গত ২৩ জুন তারিখে উপজেলার ফকিরহাট এলাকায় সাদেক মস্তান(রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের দু’দিন পর বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরীকে মারধরের পাশাপাশি উদ্বোধন ফলক ভাঙ্গার চেষ্টা চালায়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এস আই মামুন ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনার ঘন্টা দু’য়েক পর এস আই মামুন চলে গেলে দুষ্কৃতিকারীরা গভীররাতে পূণরায় ঘটনাস্থলে এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়।

মানববন্ধনে বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহিৃত পূর্বক গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুল, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাহ উদ্দিন রানা, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এম আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, আমজাদ হোসেন বাবলু, মিজানুর রহমান জীবন, শাররিয়ার হামিদ, মহিউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি জৌতির্ময় দেব রূপন, ছাত্রনেতা জাবের আল মাহমুদ, ফাহিম মোস্তফা, হাবিবুর রহমান তুষার, রবিউল করিম, রায়হান রানা, কাজী রাকিন, রিমন বালী, আনান, তানসান, রায়হান সোমা প্রমুখ।

আরো পড়ুন: নিরাপত্তা প্রহরীকে মারধর ও উদ্বোধনের দুই দিন পর মসজিদের ফলক ভাঙচুর!

পূর্ববর্তি সংবাদব্রিটিশ ভারতে মালাবার বিদ্রোহ: হিন্দুত্ববাদীরা মুছে দিতে চায় যে ইতিহাস
পরবর্তি সংবাদএবার সুনামগঞ্জে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু