করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী

 ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু কোভিড-১৯ আক্রান্ত হয়ে  মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। লায়লা আরজুমান্দ বানু ২ মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তিনি মারা যান। মন্ত্রীর ছেলে এ টি এম মাজহারুল হক তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাদ জোহর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মোজাম্মেল সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিএমএইচে রাখা হয়।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে সেনাবাহিনীদের জন্য স্কুল খালি করার নির্দেশ, জনমনে যুদ্ধের আতঙ্ক
পরবর্তি সংবাদবুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবি, ১৫ জনের লাশ উদ্ধার, অভিযান অব্যাহত