মেঘনার শাখা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ ২ জন নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে একই পরিবারের শিশুসহ দুই জন নিখোঁজ। বৃহস্পতিবার (২ জুলাই) নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের লাসুকাঠি গ্রাম সংলগ্ন মেঘনার নদীর শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনা এ ঘটেছে।

নিখোঁজ দুজন হলেন- সাহিদা বেগম (৫০) ও শিশু মোহাম্মদ সাইমুন (৪)।

হিজলা নৌ পুলিশের ইনচার্জ বেল্লাল হোসেন জানান, হিজলার ছয়গাঁও থেকে নিজস্ব ট্রলারে ১১জন যাত্রী বিশকাডালি নামক স্থানে যাচ্ছিলো। প্রচণ্ড ঢেউ এর তোরে কাঠের তৈরি ট্রলার লাসুকাঠি নামক স্থানে পৌঁছলে সেটি ডুবে যায়। যাত্রীদের ডাক চিৎকারে আশেপাশে থাকা লোকজন নয় জনকে জীবিত উদ্ধার করেন। বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদদেড় লাখ চীনা সিসিটিভি দিল্লির রাস্তায়, বিনা বাধায় ভারতে নজরদারি চীনের!
পরবর্তি সংবাদউত্তরাঞ্চলে নদ-নদীর পানি কমলেও ভোগান্তি কমছে না শিগগিরই