ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।
গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এম এ হকের শারীরিক অবস্থা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
















