গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার বিকালে গাইবান্ধার পলাশবাড়ী সড়কের ডাকঘর (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুছা মিয়া (২৮), আকাশ (৩০)। আহত যুবকের নাম সাগর (২৭)। তাদের বাড়ি পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে মোটরসাইকেল আরোহী তিন যুবক বকশিগঞ্জ থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ডাকঘর এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। আহত অপর যুবককে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদহিত্তিন যুদ্ধ: ইসলামি ইতিহাসের গৌরবোজ্জল পদরেখা
পরবর্তি সংবাদনিজ দলীয় নেত্রীকে ধর্ষণের অভিযোগ পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতার বিরুদ্ধে