করোনাকালে চাকরি হারিয়ে আত্মহত্যা এক গার্মেন্টসকর্মীর!

প্রতীকি ছবি

ইসলাম টাইমস ডেস্ক: করোনার কারণে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন রাজধানীর পল্লবীর বাসিন্দা এক গার্মেন্টসকর্মী। শনিবার তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পল্লবী থানার এসআই নুরে আলম জানান, স্ত্রী ও দুই সন্তানসহ মিরপুর-১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন আনোয়ার হোসেন মান্নান (৪৫)। চাকরি করতেন মিরপুর-১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টসে।

তিনি জানান, করোনার কারণে গত ১০-১৫ দিন আগে তার চাকরি চলে যায়। অভাব-অনটন ও মানসিক চাপে থাকা আনোয়ার গত বুধবার নিজ বাসায় তিনি কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদবরিশালে ১২ ঘণ্টার ব্যাবধানে বাবা-ছেলের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদদেশজুড়ে নদী ভাঙ্গন ও পানি বৃদ্ধি অব্যাহত