টেক্সাসের একটি মসজিদ বিনামূল্যে করোনার টেস্ট করাচ্ছে স্থানীয়দের

ইসলাম টাইমস ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে আমেরিকার একটি মসজিদ সকল মুসল্লি এবং স্থানীয়দের বিনামূল্যে করোনার টেস্ট করে দিচ্ছে। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম ইকনা জানিয়েছে এ খবর।

টেক্সাসের প্রাচীনতম মসজিদসমূহের মধ্যে একটি মসজিদ হচ্ছে ডালাসের আল-ইসলাম মসজিদ। এই মসজিদে গত শুক্রবার থেকে বিনামূল্যে করোনার টেস্ট নেওয়া শুরু করেছে।

ডালাসের দক্ষিণে অবস্থিত আল-ইসলাম মসজিদটি ৬৫ বছর ধরে নিয়মিত খাদ্য, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করতে আসছে। প্রতি বছর প্রায় ২৬-এর বেশি লোক মসজিদের দাতব্য সেবা ব্যবহার করে।

আমেরিকায় প্রায় ২৭ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১ লাখ ৩০ হাজার জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিক থেকে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে।

পূর্ববর্তি সংবাদএটি হাদীস নয় : দুনিয়া পচা মরদেহের মত, আর যে ব্যক্তি এর পিছে ছুটে সে কুকুরের মত
পরবর্তি সংবাদনতজানু সরকার সীমান্ত হত্যার সামান্যতম প্রতিবাদও করতে পারে না: রিজভী