পাবজি খেলে বাবার সারা জীবনের সঞ্চয় উড়িয়ে দিল এক কিশোর

ইসলাম টাইমস ডেস্ক: পাবজি গেম খেলে বাবার সারা জীবনের সঞ্চয়ের ১৬ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে খরচ করেছে ভারতের পাঞ্জাবের এক কিশোর।

 

ওই কিশোরের বাবা একজন সরকারি চাকরিজীবী। তিনি ভবিষ্যতে চিকিৎসার জন্য ওই টাকা জমিয়ে রেখেছিলেন। কিন্তু তিনি প্রথমে টেরই পাননি যে তার ছেলে এমন কাণ্ড করছে, কারণ কর্মসূত্রে অন্য জায়গায় ছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেছেন, আমার ছেলে তার মায়ের মোবাইল ফোন থেকে ওই সমস্ত লেনদেন করতো এবং তারপর অ্যাকাউন্ট থেকে টাকা খরচ সংক্রান্ত যে মেসেজটি আসতো সেটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিত। ফলে আমরা কিছুই বুঝতেই পারিনি।

আরো পড়ুন: নেতিবাচক প্রভাব নিয়ে অভিযোগ ওঠায় পাকিস্তানে নিষিদ্ধ হলো পাবজি

এদিকে সেন্সর টাওয়ার নামে একটি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, করোনোকালে ঘরবন্দি থাকার কারণে পাবজি গেম খেলার প্রবণতা আরও বেড়ে গেছে। ফলে বিশ্বে এই মহামারীর সময়েও ভালোই আয় করেছে পাবজি মোবাইল গেম তৈরির সংস্থাটি।

আরো পড়ুন: নিষিদ্ধ পাবজি গেমে যুক্ত হল  মূর্তিপূজা

পূর্ববর্তি সংবাদনতজানু সরকার সীমান্ত হত্যার সামান্যতম প্রতিবাদও করতে পারে না: রিজভী
পরবর্তি সংবাদকরোনাকালে খাদ্য সংকটে কেউ মারা যায়নি: কৃষিমন্ত্রী