করোনাকালে খাদ্য সংকটে কেউ মারা যায়নি: কৃষিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, করোনাকালে খাদ্য সংকটে কেউ মারা যায়নি।

 

সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচ্যামের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ জেলার প্রান্তিক চাষিদের মধ্যে সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বোরো মৌসুমের বাম্পার ফলনের পর দেশে আগামী সাত-আট মাসের প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদপাবজি খেলে বাবার সারা জীবনের সঞ্চয় উড়িয়ে দিল এক কিশোর
পরবর্তি সংবাদ২ হাজার ছাড়াল মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৮ জন